বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভয়াল তাণ্ডবের মাঝে সারাদেশে এখন পর্যন্ত সোয়া ৭ লাখের বেশি মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর প্রকৃত সংখ্যা ৭ লাখ ৩৩ হাজার ১৭৫ জন। এরমধ্যে পুরুষ ৫ লাখ ৩ হাজার ৮০১ এবং নারী ২ লাখ ২৯ হাজার ৩৭৪ জন।
এ দিকে, টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৬ লাখ ৭৬ হাজার ৩১৩ জন। এরমধ্যে ৩৫ লাখ ১৯ হাজার ৯৯ জন পুরুষ এবং নারী ২১ লাখ ৫৭ হাজার ২১৪ জন।
এছাড়া বুধবার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ৭০ লাখ ৭৮ হাজার ৭৮৩ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টা সারাদেশে ২ লাখ ১০ হাজার ৫৭৯ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৩৮ হাজার ৮৯৭ এবং নারী ৭১ হাজার ৬৮২ জন। আর প্রথম ডোজ নিয়েছেন ২৬ হাজার ৭৫০ জন। এরমধ্যে পুরুষ ১৬ হাজার ৩৪৬ এবং নারী ১০ হাজার ৪০৪ জন।
এ নিয়ে এখন পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৭ হাজার ৯১৪ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ১ লাখ ৫ হাজার ৯১১ জন। আর ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৭ লাখ ৫৭ হাজার ২৫৩ ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৮ লাখ ৯২ হাজার ৩৪৬ জন। ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৫ হাজার ৬১৪ জন। এছাড়া প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮২ হাজার ৪১৫ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪১৩ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৪৮ হাজার ৯১৪ জন। রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৬ হাজার ৭১৭ জন, প্রথম ডোজ নিয়েছেন ৬ লাখ ৪৯ হাজার ৯৫১ জন। রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৪ হাজার ৮৯৮ জন। আর প্রথম ডোজ নিয়েছেন ৫ লাখ ৮৩ হাজার ১৯৭ জন। একইভাবে খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮০ হাজার ৫৯৭ জন ও প্রথম ডোজ নিয়েছেন ৭ লাখ ১৫ হাজার ৪০৩ জন। বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৯ হাজার ৪৪৫ জন, প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৪৪ হাজার ৪৪৬ জন এবং সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৯ হাজার ৫৭৭ জন। এছাড়া এই বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৭৩৪ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওইদিন ২১ জনকে টিকা দেওয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে মোট ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেওয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেওয়ার ৬০দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে।